শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ২:৫৫
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

বরিশালে ৭ পু‌লিশসহ ১৪ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২০৮

নিজস্ব প্রতিবেদক  বরিশালে গত ২৪ ঘন্টায় আরও ৭ পু‌লিশসহ ১৪ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নি‌য়ে জেলায় মোট করোনায় আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ২০৮ জনে।

আক্রান্তদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স রয়েছে। একজন নার্স সুপারভাইজার বয়স (৪৮) অন্য জন পুরুষ ব্রাদার বয়স (৩০), বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৭ জন । তার মধ্যে একজন পুলিশের সিভিল সদস্য। আক্রান্ত ৭ জ‌নের সবাই পুরুষ বয়স (৫২, ৫২, ৪৮, ৪৪, ৪৩, ৩৫, ২৬), একজন বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা পুরুষ (৪৮), একজন গৌরনদী উপজেলার বাসিন্দা পুরুষ (৪৮), একজন উজিরপুর উপজেলার বাসিন্দা পুরুষ (৫৬), নগরীর জিয়া সড়ক নথুল্লাবাদ এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৪০), সাগরদী ধান গবেষনা রোড এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৩৫) তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

আজ ২৮ মে বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ১৪ জনের রিপোর্ট পরেজটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১৪ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।