শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১২:২৭
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড

বানারীপাড়া প্রতিনিধি  করোনার মধ্যেও বরিশালর বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামে অতিগোপনে দশম শ্রেনীর ছাত্রীর (১৫) বাল্যবিয়ের আয়োজন করা হয়েছিলো।

খবর পেয়ে ইউএনও’র নির্দেশে থানা পুলিশ ওই বিয়ে পন্ড করে দিয়ে কিশোরীর চাচাকে আটক করেন। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদের পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ইব্রাহিমকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ওই স্কুল ছাত্রীর বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া হবেনা মর্মে মুচলেকা রাখা হয়েছে।

সূত্রমতে, ওই গ্রামের আব্দুল আজিজের কন্যা স্কুল পড়–য়া ছাত্রীর (১৫) সাথে পাশ্ববর্তী আব্দুল হাকিমের পুত্র ভাড়ায় মোটরসাইকেল চালক কামরুল ইসলামের বৃহস্পতিবার দুপুরে অতিগোপনে বিয়ের আয়োজন করা হয়েছিলো।