শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১২:০৩
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ফুলবাড়ীতে গরীব ও অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় দিন-রাত ছুটে চলছেন বাংলাদেশ সেনা বাহিনীর একদল সদস্য, বাজার মনিটরিং,সামাজিক দুরত্ব বজায় রাখাসহ গরীব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে চলছেন তারা।

তারই ধারাবাহিকতায় শুক্রবার  সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়নের তত্বাবধানে ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯৫টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে- চাল ৫ কেজি,২ কেজি আটা,১ কেজি ডাল,১ লিটার তেল,৫০০গ্রাম  চিনি,২টি সাবান  বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন,সিনিয়ার ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম,সার্জেন্ট মোঃ আলী হোসেন,কর্পোরাল মোঃ রব্বানী ও মোঃ আসাদ সৈনিক মোঃ মনির,মোঃ নাঈম,মোঃ মামুন, তন্ময়, মিকাইলসহ আরও অনেকে।