বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১০:৫০
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  সাভারের আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ পাঁচ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

শুক্রবার সকালে ওসি রিজাউল হক মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুইতিন ধরে শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনার নমুনা দেন। পরে আজ সকালে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তিনিসহ আশুলিয়া থানার ৫ পুলিশ সদস্য করোনায় পজিটিভ হয়েছেন। এছাড়া আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে তিনি আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন। সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় রোগী সংখ্যা ৩৮৭ জনে দাড়িয়েছে। এরমধ্যে ৪১ জন সুস্থ হয়েছে। মারা গেছেন ৬ জন।