বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, রাত ৯:০০
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

নিখোঁজের ৩দিন পর ব্রহ্মপুত্র নদী থেকে শিশুর লাশ উদ্ধার

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদী থেকে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ১১ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সুত্রে জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাজারভিটা এলাকার আয়নাল হকের ছেলে নাছির (১১) শুক্রবার সকালে বাড়ীর পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোজ হয় নুরানী মাদ্রসার ছাত্র নাছির।

পরে বাড়িতে না ফিরলে শুক্রবার রাতে ও শনিবার সকালে অনেক খোঁজ করা হয় পাওয়া না গেলে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধারের অভিযান চালায় কিন্তু লাশ খুজে পায় না।

৩১ মে (রবিবার) সকাল ১১ টার দিকে উপজেলার রমনা ঘাট এলাকায় লাশ ভাসতে দেখে খবর দিলে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে স্থানীয় লোকজন।