শুক্রবার, ১১ই জুন, ২০২৬ ইং, রাত ১:০৮
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

বরিশালে পাসের হারে মেয়েরা এগিয়ে

এস.আহমেদ  এসএসসি পরীক্ষায় বরিশাল বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। বিগত বছরের ন্যায় গড় পাসের হারে এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮২ দশমিক ৬৭ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৭৬ দশমিক ৭২ শতাংশ। পাশাপাশি ২ হাজার ৩৭৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ২ হাজার ১০৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিষয়ভিত্তিক পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ১ হাজার ৪৩২টি স্কুল থেকে ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

৫৪ কেন্দ্রে শতভাগ পাস ॥ বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় ৫৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। যারমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৪টি, পটুয়াখালীতে ১০টি, পিরোজপুরে নয়টি, ঝালকাঠিতে নয়টি, ভোলায় ছয়টি ও বরগুনা জেলায় ছয়টি বিদ্যালয় রয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এবার পাস করেনি এমন কোন বিদ্যালয় নেই।