শুক্রবার, ১১ই জুন, ২০২৬ ইং, রাত ৪:২০
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ২

এজি লাভলু, কুড়িগ্রাম  কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জেলা পুলিশের নির্দেশনা মেনে নিরলস কাজ করে যাচ্ছে ফুলবাড়ী থানা পুলিশ। করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধ ও আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা।

পাশাপাশি ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলার চ্যালেন্জ। লক্ষ্য অপরাধ ও মাদক মুক্ত ফুলবাড়ী। সব প্রতিকূলতাকে তুচ্ছ করে রাতদিন জেলা পুলিশ সুপারের নির্দেশনা মেনে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা। বর্তমান করোনা পরিস্থিতিতেও অব্যাহত রয়েছে মাদক বিরোধী অভিযান।

তারই ধারাবাহিকতায় আজ ৩১ মে রবিবার সকালে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নবিউল হাসানের নির্দেশে এসআই আঃ কাদের ও এএসআই দীপেশ অভিযান চালিয়ে উপজেলার খড়িবাড়ী বাজার থেকে ২ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর (তেলিটারি) গ্রামের নজরুল ইসলামের ছেলে আলেফ উদ্দিন (৩৫) ও উত্তর অনন্তপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে বজলুল হক (৩৫)।

ঘটনার সত্যতা স্বীকার করে নবিউল হাসান (ওসি তদন্ত) বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ী থানায় মামলা নং-১৬।

বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।