শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, সকাল ১১:০৯
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  সম্পূর্ণ সুস্থ থাকলেও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম এর করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে তিনি নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।

পুলিশ কমিশনার বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমের সঙ্গে ফোনে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া পুলিশ হাসপাতালের চিকিৎসকরা তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি প্রয়োজনীয় চিকিৎসা পান, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম মুঠোফোনে জানান, তিনি নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকজন সদস্যের করোনা ধরা পড়ে। তবে তার মধ্যে করোনার কোন লক্ষণ ছিল না। এরপর সতর্কতামূলক নমুনা পরীক্ষা করালে তা পজিটিভ আসে। এখনও তার মধ্যে করোনার কোন উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। বাসায় থেকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।

উল্লেখ্য, দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬১ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গে মৃত্যু হয়েছে এক কনস্টেবলের।