শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, দুপুর ১২:০৭
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

ভারতে পঙ্গপালের হামলা পাপের ফল: জাইরা ওয়াসিম

অনলাইন ডেস্ক  সম্প্রতি ভারতে পঙ্গপালের হামলাকে পাপের ফল বলে মন্তব্য করেছেন বলিউডের সাবেক অভিনেত্রী ‘দঙ্গল’ তারকা জাইরা ওয়াসিম। নিজের টুইটার অ্যাকাউন্টে এমন মন্তব্য করেন তিনি। তবে সমালোচনার মুখে পরে সেই পোস্ট মুছে ফেলেন জাইরা।

এনডিটিভি জানিয়েছে, ভারতে পঙ্গপালের হামলা পাপের ফল। আল্লাহর রোষে এই পরিণতি, কর্মফল। কোরআনের সুরা আ’রাফের এই আয়াত উল্লেখ করে টুইট করেন জাইরা ওয়াসিম।

ভারতে করোনা-আম্পান সংকটের মধ্যেই হানা দেয় পঙ্গপাল। মরুভূমি থেকে আসা এই পঙ্গপাল ইতিমধ্যে দেশটির প্রায় ৫০ জেলায় হানা দিয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। তবে ভারতে পঙ্গপালের হানা এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও একবার পঙ্গপালের দল ভারতে হানা দিয়েছিল।

প্রসঙ্গত, জাইরা ওয়াসিমের শুরুটা হয়েছিলো ধামাকাদার। ২০১৬ সালে মাত্র ১৬ বছর বয়সে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে কুস্তিবিদ গীতা প্রগতের চরিত্রে অভিনয় করেন। ৭০ কোটি রুপি খরচ করে বানানো এই ছবি বক্স অফিসে তুলে আনে প্রায় ২১০০ কোটি রুপি। এটি এখন পর্যন্ত ভারতের সব থেকে বেশি অর্থ উপার্জনকারী ছবি। আর এই ছবি জম্মু ও কাশ্মীরে জন্ম নেওয়া জাইরা ওয়াসিমকে এনে দেয় জাতীয় পুরস্কার।

তার পরের ছবিটিও ছিল প্রথাবিরোধী। আর সেটিও ছিল আমির খানের সঙ্গে। ‘সিক্রেট সুপারস্টার’ নামের সেই ছবি জাইরা ওয়াসিমকে উপহার দিয়েছিল ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার।

কিন্তু পাঁচ বছরের জনপ্রিয়তাকে উপেক্ষা করে ২০১৯ সালের জুন মাসে অভিনয় জগত ছাড়ার ঘোষণা দেন কাশ্মীরি কিশোরী জাইরা ওয়াসিম।