মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশাল র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

 

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন ক্যাডেট কলেজ এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতে বাবুগঞ্জ উপজেলার ওই এলাকায় র‌্যাবের টহল গাড়ি থেকে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করে।

পরে মো. জাহিদ বেপারী (২৩) এবং মোঃ আশিকুর রহমান খান (২৪) নামের যুবকদ্বয়ের শরীরে তল্লাশী চালিয়ে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে বরিশাল র‌্যাব রুপাতলী সদর দপ্তর কার্যালয় থেকে প্রেরিত এক ইমেল বার্তায় বিষয়টি নিশ্চিত করে।

র‌্যাব সূত্র জানায়- তাদের একটি টহল টিম শুক্রবার রাতে নিয়মিত টিউডির অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলায় অবস্থান করছিল। এসময় গোপন সংবাদ আসে বিমানবন্দর থানাধীন ক্যাডেট কলেজ এলাকায় কয়েকজন যুবক মাদক ক্রয়-বিক্রয় করছে। র‌্যাবের টিমটি সেখানে যাওয়ার আগেই দুর থেকে লক্ষ্য করে যুবকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে জাহিদ বেপারী (২৩) ও আশিকুর রহমান খানকে আটক করা হয়।