মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরগুনায় পৌর মেয়রের ওপর হামলা, চাপাতিসহ ৩ জন আটক

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেলার আমতলীতে মধ্যরাতে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান এবং আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এসময় তাদের অফিস কার্যালয় ভাঙচুর ও দুই জনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তিন জনকে অস্ত্রসহ গ্রেফতার করে।

শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, রাত ১২টার দিকে অফিস কার্যালয়ে এক জরুরি মিটিং চলা অবস্থায় একদল সন্ত্রাসী ধারালো চাপাতি, রামদা নিয়ে আমাদের উপর হঠাৎ অতর্কিত হামলা চালায়। এ সময় আমাদেরকে বাঁচাতে কয়েকজন এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের আঘাতে জাহিদ ও হাসান নামে দুই জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পৌর মেয়র ও ভাইস চেয়াম্যানকে বাঁচাতে গেলে জাহিদের হাতে এবং হাসানের মাথায় কোপ দেয় সন্ত্রাসীরা। আহতদের প্রথমে আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে তাৎক্ষণিক আমতলী থানা পুলিশ পৌঁছে চাপাতি, রামদাসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সেন্টু খান, পারভেজ ও মুরাদ।

এ ব্যাপারে আমতলী থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর মামুনকে ফোন করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।