মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

দুমকিতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার দুমকিতে হিরা মনি (৯) নামের মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে উপজেলার রাজাখালী গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবারের দাবি, হীরা মনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে রাজাখালী গ্রামের একটি মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী ও ওই গ্রামের মৃত নজরুল হাওলাদারের মেয়ে।

জানা যায়, শনিবার সকালে হীরা মনির পরিবার মৃত অবস্থায় হীরা মনিকে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে সাথে সাথে দুমকি থানায় ফোন দিয়ে বিষয়টি জানায়। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশু হীরা মনির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।