মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভোলায় আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন.ভোলা  ভোলায় ফের আড়াই কেজি গাঁজাসহ মো. আলাউদ্দিন (৫৫) ও মো. শাজাহান মাতুব্বর (৬০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ জুন) সন্ধা সাড়ে ৬ টার দিকে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা ফেরীঘাট এলাকা হইতে তাদের আটক করা হয়।

আটককৃত মো. আলাউদ্দিন ভোলা জেলার দৌলতখান থানার উওর জয়নগর ৫ নং ওয়ার্ডের মৃত আঃ মান্নানের ছেলে ও মো. শাজাহান মাতুব্বর ভোলা জেলার দৌলতখান থানার কালাকোপা ৩ নং ওয়ার্ডের মৃত আছমত আলীর ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) নিঃ মো. মাজহারুল ইসলাম ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে মো.আলাউদ্দিন ও মো. শাহাজান মাতুব্বর নামে দুই ব্যাক্তিকে আড়াই কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।