মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ঢাকায় করোনায় মৃত্যু, গৌরনদীতে লাশ দাফন

গৌরনদী প্রতিনিধি  বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান (৫০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা গ্রীনলাইফ হাসপাতালে ১৪দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মৃত্যুবরন করেছেন। শনিবার বিকালে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সৈয়দ আলী সরদারের পুত্র ও ঢাকার গ্রীনলাইফ হাসপাতালের এক চিকিৎসকের গাড়ি চালক মনিরুজ্জামান সরদার গত ১৪ দিন পূর্বে ঢাকা বসে করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তিনি গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে সে মৃত্যুবরন করে।

 

শনিবার বিকালে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ও গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ারের সার্বিক সহযোগিতায় সরকারী স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় ইমামতি করেন স্বেচ্ছাসেবক রানা সরদার।

এছাড়াও দাফন কাজে গৌরনদী মডেল থানার এসআই আসাদুজ্জামান খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক শাহাবুদ্দিন শিকদার, মুসা হাওলাদার, বায়েজিদ সরদার, মোয়াজ্জেম ফকির, জোবায়ের সিকদার, ফারুক হোসেন, পলাশ হাওলাদার ও বেলাল আকন অংশগ্রহন করেন।