মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

পটুয়াখালীতে নতুন করে দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৭৭

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে মহামারী করোনাভাইরাসে নতুন করে  আরও দুই পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৭ জন।

আজ রবিবার সকালে সিভিল সার্জন বিষয়টি জানিয়েছেন।

সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, জেলায় নতুন করে দুই জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এর একদিন আগে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আক্রান্ত হয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা ৭৭ জন। এর মধ্যে ২৮ জন সুস্থ হয়েছেন এবং ৪ জন মারা গেছেন। বর্তমানে ৪৫ জন চিকিৎসাধীন রয়েছে।

মহামারী কোভিড-১৯ সংক্রমন এড়াতে গত ১৯ এপ্রিল পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।