মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৬
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

নরসিংদীতে বজ্রপাতে স্কুল ছাএের মৃত্যু, আহত ১

 

অরবিন্দ রায়, নরসিংদী  নরসিংদীর রায়পুরায় ফুটবল খেলার সময় বজ্রপাতে তোফাজ্জল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার বন্ধু এনামুল হক (১৬) গুরুতর আহত হয়। নিহত তোফাজ্জল উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।

শনিবার (৬ জুন) বিকালে রাধানগর ইউনিয়নের নিজগাঁও হাওড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাধানগর ইউপি সদস্য তাজুল ইসলাম ও রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল।

ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, বন্ধুদের সাথে ফুটবল খেলতে নিজগাঁও হাওড়ে যায় তোফাজ্জল। খেলার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে মারা যায় তোফাজ্জল। এ ঘটনায় গুরুতর আহত এনামুলকে নিকটস্থ্য ভৈরব ট্রমা হাসপাতালে ভর্তি করানো হয়।