রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নবীগঞ্জে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজার নামক স্থানে রবিবার (০৭ জুন) দুপুরে  মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১০ জন হয়েছেন।
আহতদের স্হানীয় লোকজন উদ্ধার করে সৈয়দপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আহতরা হলেন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইব্রাহিম মিয়া (২৬), সোহেল মিয়া (২৪), মোছাঃ তান্নি আক্তার (১৬) ও সিলেট মধুশহীদ এলাকার মুন্সিবাড়ির বাসিন্দা পলক দাশ (২৬)। বাকি আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মহাসড়কের উল্লেখিত স্থানে দুপুর সাড়ে ১১ টায় দুর্ঘটনাটি ঘটে।
এ সময় মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শেরপুর হাইওয়ের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের ওসি এরশাদুল হক ভূইয়া।