মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) রেহান উদ্দিন শহরের উত্তর সাগরদী সরদারপাড়া থেকে জাহিদ হোসেন (৩২) ও এসআই খাইরুল আলম কাজীপাড়া খালপাড় সড়কে অভিযান চালিয়ে বাবু শেখ (২৬) নামের যুবককে গ্রেপ্তার করেন।

রোববার সন্ধ্যায় অভিযানে গ্রেপ্তার যুবকদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা পরবর্তীতে হস্তান্তর করে ডিবি পুলিশ।

এসআই রেহান উদ্দিন জানান, সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরদী সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছে থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তার যুবক ওই এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে।

প্রায় একই সময়ে ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া খালপাড় সড়কে অভিযান চালিয়ে বাবু শেখকে গ্রেপ্তার করে এসআই খাইরুল আলম। এসময় যুবকের শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পায় ডিবি পুলিশ। যুবক পার্শ্ববর্তী ১৪ নম্বর ওয়ার্ডের বাদশা শেখের ছেলে।

গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের বিষয়টি রাতে এক ইমেল বিজ্ঞপ্তিতে  নিশ্চিত করে ডিবি অফিস।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়- গ্রেপ্তার যুবকদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।