মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে কৃষক নিখিল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

 

শামীম আহমেদ গোপালগঞ্জে কৃষক নিখিল হালদারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবী সহ মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদী হত্যার নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটি।

আজ সোমবার (৮ই) জুন সকাল ১১ টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে এ কর্মসূচি পালন করেন তারা।

বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সম্পা দাশের সভাপতিত্বে হত্যাকারীদের বিচার দাবী করে বক্তব্য রাখেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি এ্যাড, একে আজাদ,ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সদস্য জয়দেব সাহা,বরিশাল বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি কিশোর কুমার বালা বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত প্রমুখ।