রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরগুনায় বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা

 

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেলায় প্রতিদিন বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। বরিশাল এবং ঢাকা দুটি স্থানে নমুনা পাঠানোর কারণে ফলাফল প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে। বড় ধরনের জট লেগে যাওয়ায় ৩ দিনে কোনো ফলাফলই আসেনি।

স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, বরিশাল ল্যাবে অনেকদিন বরগুনা থেকে নমুনা নিয়ে যাবার পর তা রাখা হয়নি। আবার বরিশালে নমুনা না রাখায় ঢাকা নিয়ে গেলে সেখানেও নমুনা না রাখায় ইতোমধ্যে কয়েকশ সংগৃহীত নমুনা নষ্ট হয়ে গেছে। সর্বশেষ ৩০ মে ৪৮টি এবং ৩ জুন ৫৯টিসহ মোট ১০৭টি নমুনা ফেরৎ আসে।

আজ সোমবার পর্যন্ত ঢাকা ও বরিশালে ১৯২২টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্য ৪ শতাধিক নমুনার ফলাফল আজ সকাল ৯টা পর্যন্ত সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে আসেনি।

এদিকে, ফেরৎ আসা নমুনার সবগুলোই নতুন করে সংগ্রহ করতে হচ্ছে নমুনা সংগ্রহকারীদের।

সিভিল সার্জন ডা. হুমাউন শাহিন খান বলেন, যাদের করোনার নমুনা ফেরৎ এসেছে পুনরায় তাদেরটা সংগ্রহ করা হবে। প্রতিদিন ৩০ জনের নমুনা সংগ্রহ করে আমরা বরিশাল পাঠাবো।