মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ফুলবাড়ীতে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) সংবাদদাতা  কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত রবিবার (৭ই জুন) ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে ডিজিটাল পদ্ধতিতে এ্যাপস এর মাধ্যমে উপজেলার ৮ হাজার ৮ শত ৪০ জন কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৩ হাজার ৩৪ জন কৃষক নির্বাচন করা হয়েছে।লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ২ হাজার ৫২ মেট্রিকটন বোরোধান সংগ্রহ করা হবে বলে জানানো হয়।

তাছাড়া লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের তিন শ্রেণীতে বিভক্ত করা হয়।প্রথম শ্রেণীর কৃষকের কাছ থেকে ১ হাজার কেজি দ্বিতীয় শ্রেণীর কৃষক হতে ৮ শত কেজি এবং তৃতীয় শ্রেণীর কৃষকের কাছ থেকে ৬ শত কেজি করে ধান সংগ্রহ করা হবে।

তারই সূত্রধরে আজ( ১০ জুন) বুধবার ফুলবাড়ী এল এস ডি চত্বরে দুপুর আড়াই ঘটিকায় নির্বাচিত কৃষকদের মধ্য হতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা, মাহাবুবুর রশীদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, আর্নিকা আক্তার,উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিদুল হক শিল্পপতি ওয়াহেদ আলী ও সফিয়ার রহমান রব্বানী প্রমুখ।