ডেক্সরিপোর্ট পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, মুক্তিযোদ্ধা ও শহীদ জননী বেগম সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন বরিশাল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে তারা সাহান আরা আব্দুল্লাহর কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
বুধবার দুপুরে নগরীর মুসলিম গোরস্থান মাদরাসা প্রাঙ্গনে সমাহিত করা সাহান আরা আব্দুল্লাহ স্মরণে এক মিনিট নিরবতাও পালন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন, সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, আতিকুল্লাহ মুনিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান প্রমূখ।