মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ঝালকাঠীতে করোনায় নতুন আক্রান্ত ৪, মোট আক্রান্ত ৭০

পটুয়াখালী প্রতিনিধি  ঝালকাঠিতে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪ জন করোনায় শনাক্ত হয়েছেন।

ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, এ পর্যন্ত ৭০ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। তবে তাদের মধ্যে ৩৪ জন সুস্থ হয়েছেন। আর ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে স্থানীয় এক সূত্র জানিয়েছে, জেলায় মোট ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

তবে সে ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, দাপ্তরিক ভাবে এ তথ্য নিশ্চিত নয়। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ২ জন ছাড়া বাকি রিপোর্ট পাওয়া যায়নি। তাই এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত।