মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে করোনায় মৃত ব্যক্তিদের স্মরণে বৃক্ষরোপণ করেন চেয়ারম্যান পিকলু

এস.আহমেদ  “সময় এখন দেশের প্রকৃতি রক্ষা করা”এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সহ বিশ্বব্যাপি আতঙ্কিত কোভিড-১৯ সংক্রমন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী ব্যক্তিদের স্মরণে এবার “কোভিড ট্রি” নামের প্রজেক্ট শুরু করেছেন বৃক্ষরোপনে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পুরস্কার প্রাপ্ত বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

কর্মসূচির তৃতীয়দিনের ন্যায় আজ বুধবার (১০ই) জুন বুধবার সকালে ওই প্রজেক্টের মাধ্যমে জেলার গৌরনদী উপজেলা মাহিলাড়া ইউনিয়নের পাঁচ কিলোমিটার গ্রামীণ সড়কের দুইপার্শ্বে তাল, খেঁজুর সহ বিভিন্ন ফলজ গাছের চার রোপন করা হয়েছে।

বরিশাল জেলার মধ্যে এই ব্যতিক্রমধর্মী এ প্রজেক্টের উদ্যোক্তা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বৃক্ষরোপণে সাফল্য অর্জণকারী ও প্রধাণনমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

এসময় চেয়ারম্যান পিকলু জানান, বর্তমানে আতঙ্কিত কোভিড-১৯ নামের প্রাণঘাতী ভাইরাসে গোটা বিশ্বের সাথে আমরাও আজ আক্রান্ত হওয়ার পাশাপাশি আমরা হারিয়ে ফেলতে শুরু করেছি অনেক চেনা-অচেনা সহ বিভিন্ন আপনজন। আজ আমাদের মানব সভ্যতাকে অবশ্যই মানতে হয় যে, উদ্ভব ও ক্রমবিস্তারের পেছনে কোথাও না কোথাও জীববৈচিত্রের ক্ষতি ও বিপর্যয়ের প্রভাব কাজ করছে। করোনা ভাইরাস আমাদের সামনে সেই সত্য আরেকবার উন্মোচন করছে।

তাই পরিবেশ রক্ষায় বনায়নের কথা যেন ভুলে না যাই। আমরা যখন নতুন করে স্বাভাবিকতায় ফিরে যাব, তখন চাইবো আমাদের গ্রাম, আমাদের ইউনিয়ন, আমাদের দেশ ও আমাদের পৃথিবী থাকবে দূষণমুক্ত একটি সুন্দর পরিবেশ। আর আমরা বসবাস করব সবুজ-নির্মলের সাথে। সেই লক্ষ্য নিয়ে কোভিড ট্রি প্রজেক্টের আওতায় আজ বুধবার পর্যন্ত বাংলাদশে যতোজন মানুষ মৃত্যুবরণ করছেন তাদের আত্মার শান্তি কামনায় প্রতিজনের স্মরনে দুইটি করে ফলজ গাছ রোপণ করা হবে। এই গাছ যেন ঠিক মতো বেড়ে উঠতে পারে সেজন্য গাছ রোপনের জায়গায় স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবীকে পরিচর্যার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।

এসব ফলজ গাছের সমস্ত ফলের সুফল ভোগ করবে স্থানীয় দারিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। কোভিড ট্রি প্রজেক্টের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির নিজেই বিভিন্ন সহযোদ্ধাদের নিয়ে চারারোপন করার মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের স্বেচ্ছাসেবক পলাশ হাওলাদার, রুবেল ফকির, সজিব খলিফা ও রথিন বেপারী।