মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৮
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

নবাগত ইউএনও তৌহিদুর রহমানকে ফুলবাড়ী প্রেসক্লাবের অভিনন্দন

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো: তৌহিদুর রহমানকে ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

৯ জুন(মঙ্গলবার) বিকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী ইউএনও মোছাঃ মাছুমা আরেফিনের নিকট দায়িত্ব বুঝে নেয়ার সময় ফুলবাড়ী উপেজলা পরিষদ,ফুলবাড়ী প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারী বে-সরকারী দপ্তরের পক্ষে তাকে অভিনন্দন জানানো হয়।

এ সময় ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার, ফুলবাড়ী প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক মিলন, সাংবাদিক অলিউর রহমান নয়ন, এসএম আসাদুজ্জামান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, পিআইও সবুজ কুমার গুপ্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,ইউএনও তৌহিদুর রহমান দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে বদলি হয়ে মঙ্গলবার বিকালে ফুলবাড়ী উপজেলায় যোগদান করেন। তিনি ৩০তম বিসিএস এর একজন কর্মকর্তা।