মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে পুলিশ-চিকিৎসকসহ আরও ৫৮ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বরিশালে নতুন করে পুলিশ-চিকিৎসকসহ আরও ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এ জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৭৫৯ জনে।

বুধবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী- গৌরনদী উপজেলায় তিনজন, এক চিকিৎসকসহ বানারীপাড়ায় চার, মেহেন্দীগঞ্জে দুই, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ তিন, সদর উপজেলায় দুই, বাবুগঞ্জ ও মুলাদীতে একজন করে দুজন।

শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী– গৌরনদী উপজেলায় তিন, আগৈলঝাড়ায় এক, মুলাদীতে এক, উজিরপুরে দুই, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাঁচ সদস্য, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক ইন্টার্ন চিকিৎসক ও এক মেডিকেল অফিসার, ছয় নার্স, এক চালক, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত সাগরদী ও বাংলাবাজার এলাকায় তিনজন করে ছয়জন, রূপাতলীতে দুই, কাউনিয়া, সদর রোড, কলেজ অ্যাভিনিউ, কালু শাহ সড়ক, চান্দু মার্কেট, হসপিটাল রোড, বগুড়া রোড, কাশিপুর, ভাটিখানা মোড়, গোডাউন রোড ও নথুল্লাবাদ এলাকায় একজন করে ১১ জন এবং সদর উপজেলাধীন জাগুয়া এলাকার দুজন।

এদিকে বুধবার এ জেলায় করোনা আক্রান্ত আট ব্যক্তি সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত এ জেলায় ১২৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অন্যদিকে বুধবার এ জেলায় করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তি মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত এ জেলায় ৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।