শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে ব্যবসায়ী মামুন হত্যাকারী চাঁদাবাজ জিসান র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরের রুপাতলী এলাকায় শুক্রবার রাতে গাছ ব্যবসায়ী মামুন মাতুব্বরকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করার প্রধান আসামী চাঁদাবাজ ও মাদকাশক্ত রাবিÍ সহযোগী জিসান (২৫) কে বরিশাল র‌্যাব (৮)এর একদল সদস্য অভিযান চালিয়ে আটক করেছে।

বিষয়টি আজ শনিবার (১৩ই) জুর দুপুর দেড়টায় এক মেইল বার্তায় নিশ্চিত করেন র‌্যাব সহকারী পরিচালক এএসপি মুকুর চাকমা।

র‌্যাব জানায় শুক্রবার গভিররাত ২টায় র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠী জেলার সদর থানাধীন এলাকার কলেজ মোড় থেকে গ্রেপতার করা হয়।

উল্লেখ্য শুক্রবার রাতে নগরের রুপাতলী এলাকার ভাষানী সড়কের রাঢ়ি বাড়ি মসজিদের সামনে বসে উক্ত এলাকার মাদকাশক্ত চাঁদাবাজ একই এলাকার রফিক মৃধার ছেলে রাব্বি ও জিসান সহ কয়েকজন মুমুন মাতুব্বরের কাছে চাঁদা চেয়ে না পাওয়ার জেড় হিসাবে বাসা থেকে ডেকে এনে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে রেখে চলে যায়।

এসময় স্থানীয়রা মামুনকে উদ্ধার কেরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

ঘটনার পরপরই কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম ও এস.আই মামুন অভিযান চালিয়ে হত্যাকারী রাবিকে আটক করে।