মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩০
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ঝালকাঠিতে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮১

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে করোনাভাইরাসে নতুন করে আরো ৬ জন আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৮১ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৩৭ জন সুস্থ হয়েছে এবং ৩ জন মৃত্যুবরণ করেছেন ও ১ জন আক্রান্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

আক্রান্তদের মধ্যে একজন ঝালকঠির সদর শহরের চন্দ্রবান এলাকার (৩৮), একন সদর উপজেলার পেয়ার অধ্যূষিত ভীমরুলি গ্রামের বাসিন্দা (৩৩), একজন নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের বাসিন্তা (৪৫), রাজাপুরের সুক্তাগড় গ্রামের একজন (৪৩) ও আরেকজন (৫৮) এবং কাঠালিয়া উপজেলার মহিষ কান্দি গ্রামের একজন (৫৫) আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৩০ জন, নলছিটি উপজেলায় ২৩ জন, রাজাপুর উপজেলায় ১৮ জন, ও কাঠালিয়া উপজেলায় ১০ জন। জেলায় শনিবার পর্যন্ত ১১৯১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১০৭৫ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৮১ জনের রিপোর্ট পজেটিভ ও ৯৯৪ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে বাকী ১১৬ জনের রিপোর্ট অপেক্ষমান।

সূত্র আরো জানায়, জেলায় এ পর্যন্ত ১২১৯ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১১৮৩ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৪ জন।