মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে শিক্ষা কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল আটটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভোলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম খলিলুর রহমান (৪৯) মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে এবিএম খলিলুর রহমান জ্বর ও কাশি নিয়ে শেবাচিমে ভর্তি হন। সেখানে তার করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট এখনও আসেনি। এর মধ্যে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি বরগুনার তালতলি।

তিনি ২০১৪ সালে ভোলার লালমোহনে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই বছরেই তিনি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত ভোলায় কর্মরত ছিলেন।