মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বাবুগঞ্জে বরখাস্তকৃত চাল চোর ইউপি চেয়ারম্যান নূরে আলম গ্রেফতার

বাবুগঞ্জ প্রতিনিধি  বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারী চালের ১৮৩ বস্তা চাল ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধারের ঘটনায় র‌্যাবের দায়েরকৃত মামলায় অবশেষে বরখাস্তকৃত চেয়ারম্যান নুরে আলম বেপারীকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ওজনে চাল কম দেওয়ার সময় দুই ইউপি সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদন্ড প্রদান করা হয়। এ খবর পেয়ে পালিয়ে যায় চেয়ারম্যান নুরে আলম। পরবর্তীতে র‌্যাব-৮ এর সদস্যরা আত্মসাতকৃত চাল উদ্ধারের পর নুরে আলম ও তার ভাইসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সকল আসামি আত্মগোপনে ছিলো। তবে চাল চুরির অপরাধে ইউপি চেয়ারম্যানসহ ওই দুই ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ছয়টার দিকে কেদারপুর ইউনিয়নের স্টীমারঘাট বাজার থেকে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ওইদিন দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

তবে গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠজনদের দাবি, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন।

উল্লেখ, গত ১৬ এপ্রিল ইউপি চেয়ারম্যান নুরে আলমের বাড়ি থেকে জেলেদের জন্য সরকারের বরাদ্দকৃত চালের ১৮৩ বস্তা চাল উদ্ধার করে র‌্যাব-৮ এর সদস্যরা।