মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

হিজলায় ইটভাটার ২৫ শ্রমিককে জেল হাজতে প্রেরন

হিজলা প্রতিনিধি  ইটভাটার জন্য মেঘনা নদীর পাড় থেকে মাটি কাটার অভিযোগে তিনটি ইট ভাটার আটক ২৫ জন শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে ওই এলাকার ফরিদ বেপারী, নুরুল হক গাজী ও শাহে আলম গাজীর ইটভাটার জন্য তাদের শ্রমিকরা নদী পাড়ের মাটি কাটার সময় তিনটি ট্রলারসহ ২৫ শ্রমিককে আটক করে নৌ-পুলিশের সদস্যরা।

আটককৃতদের মধ্যে এক শ্রমিককে ছয় মাসের ও ২৪ শ্রমিককে দুই মাস করে কারাদন্ডের রায় ঘোষণা করা হয়।