মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

কুড়িগ্রামে যুগ্ম জজ ও নাগেশ্বরীতে এএসপি (সার্কেল) করোনায় আক্রান্ত

এজি লাভলু, কুড়িগ্রাম  কুড়িগ্রাম জেলা জজশীপে কর্মরত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা জজ মো. তৈয়ব আলী (৪২) এবং নাগেশ্বরী সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. লুৎফর রহমান (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, ‘ল্যান্ড সার্ভে ট্র্যাইবুনালের বিচারক তৈয়ব আলী সাহেবের করোনা পজেটিভ হওয়ার খবর শুনেছি। তবে তার অবস্থা কেমন তা জানতে পারিনি।’

দুই দিন জ্বর থাকায় নমুনা দেওয়ার পর করোনা পজিটিভ এসেছে নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা এএসপি লৎফর রহমান। তবে তার কোনও উপসর্গ নেই এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান।

পুলিশ সুপার এসময় আরও জানান, ‘আক্রান্ত পুলিশ কর্মকর্তা সুস্থ রয়েছেন। এরপরও তাকে আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

সিভিল সার্জন জানান, জেলার ৯ উপজেলার মধ্যে ৮টিতে করোনা শনাক্ত হলেও রাজিবপুরে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হননি। আর আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪২ জন, উলিপুরে ১৫ জন, ফুলবাড়ীতে ১৫ জন, ভূরুঙ্গামারীতে ০৯ জন, চিলমারীতে ০৯ জন, নাগেশ্বরীতে ০৯ জন, রাজারহাটে ০৪ জন ও রৌমারী উপজেলায় ৩ জন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ৬ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে সোমবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ১০৮ জন। মেয়াদ শেষ হওয়ায় ২ হাজার ৪১৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।

এছাড়া এ পর্যন্ত জেলা থেকে ২ হাজার ৬৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১ হাজার ৯২৭ জনের। তারমধ্যে ১০৬ জনের ফলাফল পজেটিভ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ জন।