মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৬
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশে ও সেনা প্রধান মহোদয়ের নির্দেশনায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনা বাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগীতা করা, বাজার মনিটরিং,সামাজিক দুরত্ব বজায় রাখা,করোনার বিস্তাররোধে জনগনকে সচেতন করাসহ তারা  গরীব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে চলেছেন।করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করার পাশাপাশি মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সেনা সদস্যরা।

তারই ধারাবাহিকতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ও রংপুর এরিয়ার আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে বুধবার (১৭ জুন) দুপুর ১২টা হতে বিকাল পর্যন্ত গর্ভবতী মা এবং শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।
স্বাস্থ্য সেবা নিতে আসা গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রদান করেন রংপুর সিএমএইচ এর স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকগন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার বেগম,লেঃকর্ণেল হেদায়েতুল ইসলাম,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নবিউল হাসান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর সরকার লিটু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, প্রভাষক জাকারিয়া মিঞা প্রমুখ।