রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৩৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে ১শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর সদর রোড থেকে ইয়াবাসহ সঞ্জয় মিত্র ওরফে কালা (৪৯) ও আবিরুর জামান ওরফে অপু (৩০) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কোতয়ালি মডেল থানার অদুরে ‘সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার’র সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল আলমের নেতৃত্বাধীন একটি টিম।

ডিবি পুলিশ জানায়- শহরের চিহ্নিত মাদক বিক্রেতাদের দুজন কালা ও অপু ইয়াবা বিক্রির উদ্দেশে সদর রোডে ঘোরাঘুরি করতে থাকে। খবর পেয়ে ডিবি পুলিশের এসআই খাইরুল আলমের নেতৃত্বাধীন টিমটি সেখানে হানা দিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। এবং উভয়ের শরীরে তল্লাশি চালিয়ে ১০০ ইয়াবা উদ্ধার করে।

গ্রেপ্তার কালা সদর উপজেলা ৫নং চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের মিস্ত্রি বাড়ির মৃত বিরাজ মিত্র’র ছেলে এবং অপু উজিরপুরের হারতা ইউনিয়নের দক্ষিণপাড় ৪ নম্বর ওয়ার্ডের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। তবে কালা নগরীর হাটখোলা ও অপু দপ্তরখানা এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করেন।

পুলিশ তাদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।’