রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:২১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

পিরোজপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুর জেলার সদর থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ মারুফ খান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার রাত সোয়া ১২ টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মারুফ শংকরপাশা ইউনিয়নের বাদুরা এলাকার মৃত জাহাঙ্গির খানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা এলাকায় এসআই সফিকুল, এএসআই, সোহাগ রানা, এএসআই তুষারসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মারুফকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, মাদক ব্যবসায়ী মারুফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।