রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৩৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

গৌরনদীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

গৌরনদী প্রতিনিধি  বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামে রনজিত কর্মকারের ভাড়াটিয়া খোকন কর্মকার (৫২) করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে পরলোকগমন করেছেন। তিনি জ্বর, কাশি ও গলাব্যাথা নিয়ে বুধবার সকালে ঢাকা থেকে আসেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইয়েদ মোঃ আমরুল্লাহ বলেন, নতুন করে উপজেলায় আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তরা হলেন-জনতা ব্যাংক টরকী শাখার ম্যানেজার, কমলাপুর গ্রামের এক বাসিন্দা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও তার মেয়ে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা নমুনা পরিবহনকারী দুইজন। এনিয়ে উপজেলায় সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন, মৃত্যুবরন করেছেন একজন এবং সুস্থ্য হয়েছেন পাঁচজন।