রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:০১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

পটুয়াখালীতে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২২৪

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলায় নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমিতদের মধ্যে একজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২২৪। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিতদের মধ্যে পটুয়াখালী সদর উপজেলার ১১ জন, কলাপাড়ার ৪, দুমকির ২, বাউফল, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ১ জন করে রয়েছেন। এঁদের মধ্যে নারী রয়েছেন চারজন। তাঁদের বয়স ২৩ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বাকি ১৬ জন পুরুষ। তাঁদের বয়স ২১ বছর থেকে ৭১ বছর পর্যন্ত।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২২৪ জন। এর মধ্যে মারা গেছেন ১১ জন। সুস্থ হয়েছেন ৪২ জন। করোনা সংক্রমিত ব্যক্তিদের পটুয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালের আইসোলশনে ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।