রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:০০
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে একজন নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুর ২টা ২০ মিনিটে একজন, ২টা ৫ মিনিটে একজন ও সকাল সাড়ে ৭টায় অন্যজনের মৃত্যু হয়। তাদের বয়স যথাক্রমে ৩৫, ৫৫ ও ৬৬ বছর।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, দুপুর ২টা ২০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশাল সদর উপজেলার রায়পাশা এলাকার এক নারী (৩৫)। গত ১৮ জুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি।

তিনি বলেন, দুপুর ২টা ৫ মিনিটে মারা যান বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী এলাকার এক ব্যক্তি (৫৫)। ওই ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৪ জুন সকালে হাসপাতালে ভর্তি হন। জ্বর ও শ্বাসকষ্ট ছিল তার। দুপুরে তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে ৭টায় মারা যান বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকার এক ব্যক্তি (৬৬)। ওই ব্যক্তিকে তার স্বজনরা ১৭ জুন দুপুরে হাসপাতালে ভর্তি করেছিলেন। ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ১৯ জুন বিকেল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।