রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৩২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

করোনা উপসর্গ নিয়ে বরিশাল সদর হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বরিশাল সদর হাসপাতালের চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. এমদাদ উল্লাহ খানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) বিকাল ৫টা ৩৫ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে তার মৃত্যু হয়।

বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা মৃত মজিদ আহম্মেদ খান এর ছেলে ডা. মো. এমদাদুল্লাহ খান (৫৮) শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১২ তম ব্যাচের ছাত্র ছিলেন।

এছাড়া বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট পদে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এ নিয়ে বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে দু’জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এর পূর্বে প্রথম মৃত্যু হওয়া চিকিৎসক ডা. আনোয়ার হোসেন করোনা আক্রান্ত ছিলেন। ঢাকায় নেওয়া হলে সেখানে প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি বরিশাল নগরীর বৃহতম রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ছিলেন।

তবে শুক্রবার মৃত্যু হওয়া ডা. এমদাদুল্লাহ খান করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শেবামেক এর আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এবিষয় তথ্য নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস.এম মনিরুজ্জামান জানিয়েছেন, ‘ডা. এমদাদুল্লাহকে করোনার উপসর্গ নিয়ে ১৮ জুন বিকালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরে দুপুরের দিকে তাঁকে নিবির পর্যবেক্ষনের জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডা. এমদাদুলের মৃত্যু হয়। ল্যাবের রিপোর্ট পেলে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।