মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১১২৪

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১১২৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ এ জেলায় করোনা আক্রান্ত ২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যা নিয়ে জেলায় মোট ১৮৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় মোট ১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১৯ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ, গৌরনদী ও মুলাদী উপজেলার ১ জন করে ৩ জন, নগরীর কলেজ এভিনিউ এলাকার ২ জন, সিএন্ডবি রোড, পলিটেকনিক রোড, চাঁদমারি, নাজির মহল্লা, গোরস্থান রোড, শীতলা খোলা, কাউনিয়া, বৈদ্যপাড়া, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৭ জন সদস্য, জেলা পুলিশের ৩ জন সদস্য, আর্মস পুলিশে কর্মরত ১ জন সদস্য, নৌ পুলিশের ১ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৫ জন নার্স, ২ জন স্টাফ, সদর উপজেলাধীন দিনারের পুল এলাকার ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৪ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।