রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৫০
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ভোলায় পৃথক অভিযানে ৬৩৩ পিচ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ৫২৫ পিচ ইয়াবাসহ মো. কামাল হোসেন (৩৫) মো. কবির হোসেন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ও ভোলার লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ আফসার উদ্দিন রাসেল (৪৫) ও মো. হাফিজ (৩৫) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির সামনে দক্ষিণ আইচা টু চরফ্যাশন পাকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার(১৯ জুন) বিকেল সোয়া ৪টার দিকে লালমোহন বাজার চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের কে আটক করা হয়।
আকটকৃত মো. কামাল হোসেন উপজেলার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের দক্ষিণ চর মঙ্গল ৮ নং ওয়ার্ডের মৃত মো. আব্দুল হাসেম বেপারী ছেলে ও মো. কবির হোসেন একই এলাকার মো. ছিদ্দিক বেপারী ছেলে।

আটককৃত মো. রাসেল চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ড এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং মো. হাফিজ চরফ্যাশন পৌর ৩নং ওয়ার্ড এলাকার আহমদ উল্যাহর ছেলে।

শশীভুষন থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার উপ-পরির্দক(এসআই) জামান মাতুব্বর ও সংগীয় ফোর্স নিয়ে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির সামনে দক্ষিণ আইচা টু চরফ্যাশন পাকা সড়ক এলাকায় অভিযান চালিয়ে মো. কামাল হোসেন ও মো. কবির হোসেন নামের দুই যুবককে ৫২৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

লালমোহন থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার উপ-পরির্দশক(এসআই) মোঃ ইউসুফ ও সঙ্গীয় ফোর্স নিয়ে লালমোহন বাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল ও মো. হাফিজ নামের দুই যুবককে ১০৮ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

শশীভূষন থানা ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামী দিন শনিবার তাদের চরফ্যাশন আদালতে প্রেরণ করা হবে।

লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।