শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

তামিমের পরিবারের চারজন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের পরিবারের চার সদস্য।

তথ্যটি নিশ্চিত করেছে তামিম ইকবাল খানের পারিবারিক সূত্র। জানা যায়, বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের মা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নাফিসের স্ত্রী ও সন্তানের উপরেও করোনায় ছায়া পড়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারাও করোনায় আক্রান্ত।

নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।

এর আগে শনিবার (২০ জুন) দুপুরে হুট করে খবর আসে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল – ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা করোনায় আক্রান্ত। জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন মাশরাফি। পরে মাশরাফির রিপোর্ট আসে পজিটিভ।