শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪১
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

অনির্দিষ্টকাল করা হয়েছে সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ

ডেক্সরিপোর্ট  সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ইসি সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র বিভাগের কমিউনিকেশন ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ইস্যুর তারিখ থেকে ২ বছর ছিল, সেসব জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে। ফলে সর্ব প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম থেকে চেক করে প্রয়োজনীয় সেবা দিতে পারবে। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোনো সেবা থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করা হল।

এছাড়া যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে, তারা প্রয়োজনে services.nidw.gov.bd লিংকে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস থেকে প্রাপ্ত কার্ডের মতো রঙিন) ডাউনলোড করতে পারবেন। এরপর মুদ্রণ ও লেমিনেটিং করে তা ব্যবহার করতে পারবেন।