শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৫
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

বিমানের ঢাকা-লন্ডন নিয়মিত ফ্লাইট চালু

ডেক্সরিপোর্ট  অবশেষে প্রায় তিন মাস পর চালু হলো বাংলাদেশ বিমানের ঢাকা-লন্ডনের নিয়মিত ফ্লাইট। রোববার (২১ জুন) দুপুর ১২টা দিকে ১৮৭ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায় বাংলাদেশ বিমানের বিজি-০০১ ফ্লাইট।

বিমানের ড্রিমলাইনার সেভেন এইট সেভেন-এইট উড়োজাহাজে ২৭১ আসন থাকলেও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে ৩০ শতাংশ আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতো হচ্ছে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের।

সর্বশেষ ৩০ মার্চ লন্ডন থেকে যাত্রী নিয়ে ফিরে বিমানের ড্রিমলাইনার। করোনা পরিস্থিতিতে তিন মাস বন্ধের পর ১৬ জুন থেকে সিভিল এভিয়েশন ফ্লাইট চালুর অনুমতি দিলেও আজ থেকে চালু হলো বিমানের ঢাকা-লন্ডন নিয়মিত ফ্লাইট। এর আগে, প্রতি সপ্তাহে ঢাকা-লন্ডন ৪টি এবং ঢাকা ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি ফ্লাইট পরিচালনা করতো। বর্তমানে সপ্তাহে শুধু ঢাকা-লন্ডনে একটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

তবে যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইট বাড়ানো হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।