সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৫৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

অভিনেতা মাসুম আজিজ হাসপাতালে

বিনোদন ডেস্ক  নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মাসুম আজিজ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

মঞ্চ, টিভি নাটকের প্রবীণ অভিনেতা মাসুম আজিজ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে তার হার্টের চারটি ব্লকে বাইপাস সার্জারি করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি বাধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি।

গোলাম কুদ্দুছ বলেন, শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মাসুম আজিজ। পরে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। হার্টের সমস্যার পাশাপাশি বাধক্যজনিত রোগে ভুগছেন এই শিল্পী।

মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন।

চলতি প্রজন্মের অনেক নির্মাতার পরিচালনায় অভিনয় করেছেন। মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় কিছুদিন আগেই মঞ্চে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০ এর অধিক নাটকে অভিনয় করেছেন। এছাড়া বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন।