শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

করোনা জয় করে বাসায় ফিরলেন মন্ত্রী বীর বাহাদুর

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাস মুক্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন।

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৭ দিন চিকিৎসা নিয়ে বুধবার রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসায় ফেরেন মন্ত্রী।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রীর করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ আছেন। বুধবার তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৭ জুন বীর বাহাদুর উশৈসিংকে পার্বত্য চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় সিএমএইচে।

বান্দরবান থেকে ৬ বার নির্বাচিত উশৈসিং ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৯ সালে আবারও তাকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।