শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কিছু গ্রাহকের ক্ষেত্রে অতিরিক্ত বিল করে ফেলা হয়েছে। এটা ভুল হয়েছে। নিকটস্থ বিদ্যুৎ অফিস গেলেই বিল ঠিক করে দেয়ার জন্য বলা হয়েছে। গ্রাহকের কোনও ভয় নেই। কাউকে অতিরিক্ত বিল দিতে হবে না বলেও জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ হামিদ।

বুধবার (২৪ জুন) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিদ্যুৎ খাতের বাজেট নিয়ে আলোচানায় ভার্চ্যুয়াল সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ধীরে ধীরে কিছু সরকারি বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি ভাড়ায় বিদ্যুৎকেন্দ্রকে অবসরে পাঠানো হবে। বিদ্যুৎ খাতে বিদেশি অর্থায়ন আনতে ‘বিদ্যুৎ বন্ড’ ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে। গ্রাহকদের বিলের সমস্যার বিষয়টি নিয়ে তিনি বলেন, দেশে ৩০ লাখ স্মার্ট মিটার রয়েছে। বাকি চার কোটি ম্যানুয়াল গ্রাহকের জন্য গড় বিল করতে বলা হয়েছিল। কিন্তু বেশি হয়ে গেছে। তবে কেউ অভিযোগ করলে সংশোধন করে দেয়া হচ্ছে।

সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। এ ছাড়া বিদ্যুৎ খাত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এতে সাবেক ও বর্তমান আমলা, অর্থনীতিবিদসহ বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।