সোমবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩৪
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

পাপুলকে ২১ দিন কারাগারে রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক  কুয়েতে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে ২১ দিন কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

বুধবার (২৪ জুন) এ আদেশ দিয়ে লক্ষ্মীপুর-২ আসনের এমপিকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট একটি কোম্পানির মালিককে ২ হাজার দিনার জামিনে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আরব টাইমসের খবরে আরও বলা হয়, মানবপাচার, অবৈধ ভিসা বিক্রি ও অর্থপাচারের অভিযোগে এরই মধ্যে পাপুল ও তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দের সুপারিশ করা হয়েছে। গত ৭ জুন এমপি পাপুলকে আটক করে কুয়েত পুলিশ। তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারও।