শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:১৯
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে চার রোগির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলার দুলবাক গ্রামের ইদ্রিস হাওলাদার (৭৫) এবং বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মজিবর রহমান (৭৬) মৃত্যুবরন করেন।

এর আগে বুধবার বিকেলে উজিরপুর উপজেলার সানুহার গ্রামের আব্দুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গাইনখালী গ্রামের হাসেম হাওলাদারের পুত্র শাহ আলম (৭০) মারা যায়। তাদের প্রত্যেকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, নতুন করে পুলিশ, এনএসআই সদস্য, নার্স ও বিভিন্ন ব্যাংকে কর্মরত স্টাফসহ ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি নতুন করে করোনা আক্রান্ত ৩৪ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। ফলে জেলায় মোট ২৫৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।