বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৫৩
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

নাগেশ্বরীর শিশু সাদিয়া হত্যার আসামী গ্রেফতার

এজি লাভলু,কুড়িগ্রাম  নাগেশ্বরীর শিশু সাদিয়া হত্যার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার গত ২৩ জুন তারিখে নাগেশ্বরী উপজেলার রামখানায় নিখোঁজের ২ দিন পর সাদিয়া (৫) নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় সাদিয়ার গলায় পাটের আঁশ দিয়ে পেঁচানো ছিলো বলে জানা যায়।

উক্ত ঘটনায় পুলিশ সুপারের নির্দেশক্রমে ওসি নাগেশ্বরী রওশন কবীর এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ করিম ঘটনার পরপরই ব্যাপকভাবে তদন্ত শুরু করেন এবং তদন্তের এক পর্যায়ে সন্দিগ্ধ আসামী সাদিয়ার চাচা নাজমুলকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে শিশু সাদিয়াকে হত্যার কথা স্বীকার করে। ২৫ জুন ভোর রাতে তার দেখানো মতে সাক্ষীদের সম্মুখে একটি বাগান থেকে সাদিয়ার পরিধেয় বস্ত্র উদ্ধার করা হয়।

উক্ত ঘটনা সংক্রান্তে আসামী নাজমুল ২৫ জুন বিকেলে বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।